Friday, 17 July, 2026

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সিভাসু’র ২১ শিক্ষার্থী


চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের সেরা ২১ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্মানজনক এ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ প্রমুখ।

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

স্বাগত বক্তব্য রাখেন ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি।

ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, গবেষণা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যারা নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে ভূমিকা রাখতে পারবে। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হবে।

0 comments on “ডিনস অ্যাওয়ার্ড পেলেন সিভাসু’র ২১ শিক্ষার্থী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ