Saturday, 04 July, 2026

ছাদে চালতার চাষ করা যায় জানেন কি!


বর্তমানে শহরের আনাচে কানাচে ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ।তবে অনেকে মনে করেন ছাদে কেবল ফুল অথবা হালকা কিছু উদ্ভিদ চাষ করা সম্ভব। জ্বী না, প্রায় সব ধরনের উদ্ভিদই উৎপাদন সম্ভব তবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ রোপনের ক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

শীতকালীন ফলের মাঝে চালতার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যার ওষধি গুণও বেশি ।

কিভাবে মাটি তৈরি সার প্রয়োগ করবঃ

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

মাটি তৈরির আগে জানা দরকার যে, দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে চালতার ফলন ভাল হয়। একটি বড় টবে  মাটির সাথে ১২-১৫ কেজি গোবর সার, এমওপি ও টিএসপি  ১০০ গ্রাম পরিমাণ এবং জিপসাম সার ৫০ গ্রাম পরিমাণ মিশিয়ে কয়েক দিন রেখে  দিতে হবে।

সেচ কিভাবে দিবঃ

শুকনোর সময় গাছের গোড়ায় অল্প অল্প করে পানি দিতে হয় । বর্ষাকালে  খেয়াল রাখতে হয় যাতে পানি না জমে থাকে গাছের গোড়ায়। প্রয়োজনে গাছের গোড়া উচু করে শক্ত করে দিতে হবে।

ছাদে চালতা রোপনের সময়

চালতা ফল বর্ষার পর পর পেকে যায় যেটা শীতকাল পর্যন্ত অনবরত ফল  প্রদান করে যায়। পাকা চালতা ফলের বীজ থেকেও  চারা তৈরি করে নেয়া যায়। অনেক সময় গাছে ফল পেকে গেলে  যদি তা না সংগ্রহ করা হয় তবে সে ফল থেকে বীজ নিজে নিজে  মাটিতে ঝরে পড়ে। পরবর্তীতে যদি অনুকূল পরিবেশ পায় তা থেকে চারা গজায়। সেই কারণেই চালতা তলায় মাঝে মাঝে ছোট ছোট অনেক চারা দেখতে পাওয়া যায়। এখান থেকে চারা তুলে নিয়ে যদি বাগানে লাগিয়ে দেয়া হয় তাহলেও গাছ হবে। তবে চালতা বীজ থেকে করা চারার গাছে ফল ধরতে ৬-৭ বছর সময় লেগে যায়।  শাখা কলম বা কাটিং করে যদি  চালতার চারা তৈরি করা যায় তাহলে সেসব কলমে দ্রুত ফল ধরে।

পরিচর্যা করা দরকার হয় কিঃ

বাগান করতে হলে সবসময় আগাছা পরিষ্কার করে রাখতেই  হবে। মাঝে মাঝে ডালপাতা ছাটাই করে রাখলে ছাদবাগানকে আরো ভাল ও সুন্দর  দেখাবে।

কখন ফল সংগ্রহ করতে হয়ঃ

চালতার ফল ভাদ্র আশ্বিন মাসে গাছে  আসে। যদি একটি টবে  পরিপূর্ণ গাছ থাকে তবে ৭০-৮০ টি ফল আসে।

চালতার গুনাগুণঃ

  1. ঠান্ডা জ্বর এ চালতারস অনেক উপকারী।
  2. বাতের ব্যথা, রক্ত আমাশয়, কফ সর্দি ইত্যাদি নিরাময়ে চালতার ব্যবহার প্রচুর।

0 comments on “ছাদে চালতার চাষ করা যায় জানেন কি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ