Saturday, 17 October, 2026

ছাদে আলু বোখারা চাষ করা যায় কিভাবে, তা জেনে নিন আজই


গুল্ম জাতীয় কিন্তু বৃহৎ  একটি গাছ আলু বোখারা। ফুল ফোটে বসন্তকালে। ফল গ্রীষ্মকালে পাকে। ফল আকারে গোল অথবা ডিমের আকারের মত হয়। আলু বোখারা মূলত মশলা জাতীয় ফল হিসেবে ব্যবহৃত হয়।

অভিজাত খাবার যেমন পোলা্ও, বিরিয়ানি,  জ্যাম, রোস্ট, সালাদ,ইত্যাদি  তৈরিতে আলু বোখারার ব্যবহার হয়। ইরাক, ইরান, পাকিস্তান ও ভারতে সাধারণত আলু বোখারা উৎপাদিত হয়। বাংলাদেশেও হচ্ছে এর বাণিজ্যিকভাবে  চাষ ।

বিস্তারিত জেনে নেয়া যাক তবে কিভাবে ছাদে আলু বোখারা চাষ করা যায়।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কিভাবে ছাদে আলুবোখারা চাষ করবেন

একটি বড় সাইজের হাফ ড্রাম ব্যবহার করতে হবে। এর বদলে সিমেন্ট দিয়ে আলাদাভাবে তৈরি করে নেয়া যাবে। গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে তাই এর নিচে ৩-৫ টি ফুটো করতে হবে ।

তলার এই ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে  ইটের ছোট ছোট টুকরা দিয়ে। যেখানে একটু বেশি সময় রোদ পায় গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে।

মাটি তৈরি

২ ভাগ বেলে দোআঁশ মাটির সাথে ১০০ গ্রাম টি,এস,পি সার, ৮০ গ্রাম পটাশ সার, ১ ভাগ গোবর,  ১০০ গ্রাম সরিষার খৈল এবং ৪০০ গ্রাম হাড়ের গুড়া মেশাতে হবে। এগুলো একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিতে হবে। তারপর তা এভাবেই রেখে দিতে হবে ১০-১২ দিন ।

কিছুদিন পর মাটি কিছুটা খুচিয়ে দিতে হবে। তারপর তা আরও ৮-১০ দিন একইভাবে রেখে দিতে হবে । মাটি ঝুরঝুরে হলে সুস্থ কলমের চারা রোপন করতে হবে । রোপনের সময় চারা গাছটিকে সোজা করে রোপন করতে হবে ।

গাছের গোড়ার দিকে মাটি কিছুটা উচু করে চেপে চেপে দিতে হবে।  গাছটিকে সোজা রাখার জন্য একটি সোজা কাঠি দিয়ে বেধে দিতে হবে । প্রথমদিকে পানি কম দিয়ে আস্তে আস্তে পানি বাড়াতে হবে।

কিভাবে পরিচর্যা

চারা লাগানোর ৪-৫ মাস পর থেকে নিয়মিত পানি দিতে হবে। ১৫-২০ দিন পরপর সরিষার খৈল পচা পানি দিলে ভাল হয়।

কমপক্ষে ৭ দিন সরিষার খৈল পানিতে ভিজিয়ে রাখতে হয় । তারপর তা পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে । শিকড় খুব বেশি হয় আলুবোখারা গাছে। মাঝে মাঝে  কিছু শিকড়ও ছেটে দিতে হবে।

0 comments on “ছাদে আলু বোখারা চাষ করা যায় কিভাবে, তা জেনে নিন আজই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ