Wednesday, 18 March, 2026

চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ


চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের সেতাবগঞ্জ ও পাবনা জেলার আখচাষি ও মিলের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ এর আখচাষি ও শ্রমিক কর্মচারীরা সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটক হতে সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে চিনিকল চত্ত্বরে এসে শেষ হয়।

এদিকে একই দিনে সকাল ৯টা থেকে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের প্রধান ফটকে টাওয়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষুব্ধরা পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাবনার আখ দিয়ে পাবনা চিনিকল চলবে, অন্য কোনো মিলে আখ দেওয়া হবে না। যতদিন মিলটি চালু না হয়, শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ চলমান রাখবেন। পাবনায় ৫ হাজার ২০০ একর জমিতে আখ চাষ করেছেন এখানকার কৃষকরা। আখচাষি সমাবেশে পাবনা জেলার বিভিন্ন উপজেলার প্রায় কয়েক হাজার আখচাষি যোগ দিয়েছেন।

উভয় বিক্ষোভ মিছিলে আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা চলতি মৌসুমে আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে শ্রমিকদের বেতন ভাতাদি প্রদান এবং আখ মাড়াই কার্যক্রম চালুর দাবি জানায়।

0 comments on “চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ