Thursday, 05 November, 2026

চাষ সম্প্রসারণে‘সাউ পেরিলা-১’এর বীজ বিতরণ


জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধনের পর বাংলাদেশে তৈল আহরণ প্রদর্শনী ও চাষ সম্প্রসারণের জন্য ‘সাউ পেরিলা-১’ বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স কক্ষে এ বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শেকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক।

উল্লেখ্য, দেশে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ আবহাওয়ায় অভিযোজন সম্পন্ন নতুন এক তৈলজাত ফসলের নাম পেরিলা। কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচএম তারিক হোসাইনের অধীনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার তার পিএইচডি গবেষণায় পেরিলা নিয়ে কাজ করে এই সফলতা লাভ করেন।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

0 comments on “চাষ সম্প্রসারণে‘সাউ পেরিলা-১’এর বীজ বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ