Wednesday, 05 August, 2026

চট্রগ্রাম ক্যাটেল এক্সপো উপচে পড়া ভিড়


আজ শুক্রবার চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে ক্যাটেল এক্সপোতে বিশাল আকারের অনেক গরু দেখা যায়। সেখানে কিছু বড় গরুর মধ্যে ছিল কাংকারাজ প্রজাতির একটি গরু। দেখা যায় অনেক ভিড়, কারণ গরুটি দেখতে কিছুটা ভিন্ন।

এনবি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান গরুটি প্রদর্শনীর জন্য এনেছে।

গরুটি দেখছিলেন সাজ্জাদ নামের এক তরুণ। তিনি বলেন, ‘আমি এই ধরনের গরু আগে কখনো দেখিনি। গরুটি দেখতে একদম ভিন্ন।’

আরো পড়ুন
কাঁঠালের বিচিতে পুষ্টির মেগা বিপ্লব: খনিজ উপাদান ১৭ গুণ বাড়ানোর প্রযুক্তির পেটেন্ট পেল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

অপচয় বন্ধ করে জাতীয় পর্যায়ে পুষ্টির সার্বিক ঘাটতি পূরণে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদালয়ের (GAU) গবেষকেরা। ফেলে Read more

বাণিজ্যিক ও উন্নত পদ্ধতিতে মটরশুঁটি (Yellow Beans) চাষ

প্রোটিন সমৃদ্ধ মটরশুঁটি বা ডালজাতীয় খাদ্যশস্য বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক ফসল। অভ্যন্তরীণ বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও মটরশুঁটি Read more

গরুর মালিক সাজ্জাদ আলম বলেন, ‘গরুটি কাংকারাজ প্রজাতির। এটা ভারতের গুজরাটি এলাকার গরু। সেখানে প্রজাতিটি বেশ জনপ্রিয়। আমি ৩ বছর ধরে গরুটি লালন-পালন করছি।’

মালিক সাজ্জাদ আলম বলেন, ‘গরুটির ৪ দাঁত, ওজন ৬০০ কেজি। এটার দাম ১২ লাখ টাকা।’

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় সাজ্জাদের খামার। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০টি গরু রয়েছে।

গরুটি পরিচর্যা করেন খামারটির কর্মচারী বাবু সরকার। তিনি বলেন, ‘মিক্স দানাদার, ঘাস হচ্ছে এই গরুর প্রধান খাদ্য। পাশাপাশি আপেল, গাজরসহ বিভিন্ন ফলমূল দেই খেতে।’

দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাটেল এক্সপো। এবার শতাধিক গরু এসেছে এ মেলায়। ঢাকায় আজ থেকে শুরু হয়েছে ক্যাটেল এক্সপো ২০২৩।

0 comments on “চট্রগ্রাম ক্যাটেল এক্সপো উপচে পড়া ভিড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ