Sunday, 06 September, 2026

ঘাটতি পূরণে তেল ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে হবে


তেলের ঘাটতি পূরণের জন্য দেশে তেল ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে হবে। সরিষা চাষ বাড়ালে দাম নিয়ে সমস্যা হবে না। কৃষকরাও লাভবান হবেন। তাই ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষের বিকল্প নেই।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান উপকূলীয় এলাকায় বিএআরআই উদ্ভাবিত সরিষার বিভিন্ন জাতের উপযোগিতা যাচাইয়ের ওপর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ধানের উৎপাদন না কমিয়ে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করলে দেশের কৃষিখাত বিরাট উপকৃত হবে। আমরা বছরে বিদেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করি। এজন্য অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদের সভাপতিত্বে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে গোপালগঞ্জ জেলার বিএআরআই-এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ড. হারুনর রশিদ বলেন, দেশের সব মানুষের স্বাস্থ্য ও সব কৃষকের লাভজনক কৃষি উৎপাদনের বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন উচ্চ ফলনশীল জাতের সরিষা বারি ১৪, ১৫ ও ১৮। বিশেষ করে বারি সরিষা ১৮-এর মধ্যে ইউরাসিক এসিডের পরিমাণ একেবারেই কম থাকায় এটি মানব দেহের জন্য খুবই উৎকৃষ্টমানের তেল। তাছাড়া অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিডের পরিমাণ বেশি এবং খৈলে গ্লোকোসিনুলেটর পরিমাণও ক্ষতিকর মাত্রার চেয়ে কম।

এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের পরিচালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন- বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাৎ ও মুশফিকুর রহমান, কয়রা প্রেসক্লাবের সভাপতি এস এম হারুন অর রশীদ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদরউদ্দীন আহমেদ, কৃষক ফজলুল সরদার, তপন মণ্ডল ও বিচিত্রা রানী। এ সময় মাঠ দিবসে দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

0 comments on “ঘাটতি পূরণে তেল ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ