Thursday, 26 March, 2026

গাছ আলু চাষ পদ্ধতি, জনপ্রিয়তা বাড়ছে


গাছ আলুর চাষ পদ্ধতি

জয়পুরহাটে সাধারণ আলুর চেয়ে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ গাছ আলু বাণিজ্যিক ভাবে মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে। ব্যাপক চাহিদা থাকায় এ গাছ আলুতে স্বপ্ন বুনছেন জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা।

জেলার পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রাম ঘুরে কুষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় বাড়ির আনাচে কানাচে দেখা মিলত গাছ আলুর। এখন তা আর দেখা না গেলেও মালিদহ গ্রামের কৃষক অজিত চন্দ্র অন্য ফসলের পাশাপাশি এবার ২০ শতাংশ জমিতে বাণিজ্যিক ভাবে মাচা পদ্ধতিতে চাষ করেছেন গাছ আলু। ব্যাপক চাহিদা থাকায় এ গাছ আলুতে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন তিনি।

অজিত চন্দ্র জানান, মাচা পদ্ধতিতে চাষ করা এ আলু মাটির নিচে একেকটির ওজন ৩ থেকে ৫ কেজি পর্যন্ত হয়। মাটির নিচের আলু ছাড়াও গাছে ঝুলন্ত আলু সবজি ও বীজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গরমের শুরুতে এ আলু চাষ শুরু করা হয় এবং শীতকালে বাজারে আসে আলু। সাধারণ আলুর মতো শর্করা ছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়ামসহ নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এ গাছ আলু।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

অজিত চন্দ্র জানান, ২০ শতাংশ জমিতে গাছ আলু চাষ করতে মাচা তৈরি ও লেবারসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ পড়লেও উৎপাদিত আলু প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

একবিঘা জমিতে আড়াইশ থেকে তিনশ মণ উৎপাদন হয়ে থাকে। অজিত চন্দ্রের দেখা দেখি পাশের কৃষকরাও আগ্রহী হচ্ছেন এ গাছ আলু চাষে। বাজারে চাহিদা বেশি এবং অধিক লাভ থাকায় এবার মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ করবেন বলে জানান প্রতিবেশী নিমাই চন্দ্র ও আবু বকর সিদ্দিক।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান জানান, এটি পুষ্টিগুণের পাশাপাশি অত্যন্ত লাভজনক একটি ফসল। কৃষি বিভাগ থেকে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষে উদ্বুদ্ধ করাসহ কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

0 comments on “গাছ আলু চাষ পদ্ধতি, জনপ্রিয়তা বাড়ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ