Saturday, 07 March, 2026

গভীর সমুদ্রে টুনা মাছ আহরণসহ ৭ প্রকল্পের একনেকে অনুমোদন


Longtail Tuna Fish

টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ গভীর সমুদ্র থেকে আহরণের পাইলট প্রকল্পসহ ৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

গভীর সমুদ্রে টুনা মাছ আহরণে প্রস্তাবিত ব্যয় ৬১ কোটি ৬ লাখ টাকা। কৌশল শেখাতে প্রশিক্ষক আনা হবে ভারত ও শ্রীলঙ্কা থেকে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

প্রকল্পের আওতায় দেশে মাছ উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে কয়েকটি জাহাজ কেনার পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর। জুলাই ২০২০ হতে শুরু হয়ে এ পাইলট প্রকল্প শেষ হবে ডিসেম্বর ২০২৩ ।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নদী ও চাষের মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস করতে হবে। দেশের বিশাল সমুদ্র সীমায় বিপুল মৎস্য আহরণের সুযোগ আছে। উন্নত অনেক দেশে টুনা  সুস্বাদু, জনপ্রিয় এবং দামি মাছ হিসেবে পরিচিত।

এছাড়া একনেক সভায় বিশ্বব্যাংকের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।

0 comments on “গভীর সমুদ্রে টুনা মাছ আহরণসহ ৭ প্রকল্পের একনেকে অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ