Tuesday, 22 September, 2026

খাবারে বিষ মিশিয়ে ৩ গরু হত্যা


খাবারে বিষ মিশিয়ে এক খামারীর তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) চুয়াডাঙ্গার জীবননগরের পিয়ারাতলা গ্রামে রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পিয়ারাতলা গ্রামের খামারী আজম মন্ডল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে দেখি একটি গরুর মুখ দিয়ে লালা পড়ছে। এর কিছুক্ষণ পরই গরুটা মারা যায়। তার আধা ঘণ্টার মধ্যে বাকি দুটি গরুরও একই লক্ষণ দেখা দেয়। কিছুক্ষণ পর গরু দুটিও মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর পশু চিকিৎসককে বাড়িতে ডেকে অনলে তিনি গরুর লক্ষণ দেখে জানান- খাবারের বিষ মিশিয়ে গরুগুলো হত্যা করা হয়েছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন
২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0 comments on “খাবারে বিষ মিশিয়ে ৩ গরু হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ