Thursday, 09 July, 2026

কৃষি সুরক্ষায় কৃষি সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে


বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি হবে পুরোপুরি যন্ত্র নির্ভর এবং ব্যবসায়িক। এদিকে দেশের বেশিরভাগ প্রান্তিক কৃষকই অল্প পুঁজি এবং জমির মালিক। ভবিষ্যৎ কৃষি প্রযুক্তি এবং ব্যবসা নির্ভর কৃষির সঙ্গে খাপ খাইয়িয়ে নেয়া এসব প্রান্তিক কৃষকদের জন্য খুবই চ্যালেঞ্জিং।

এতে ভবিষ্যৎ কৃষিতে দেশের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ হুমকির মুখে পরতে পারে। ভবিষ্যৎ কৃষিতে কৃষকদের অংশগ্রহণ নিশ্চয়তা এবং নতুন কৃষি প্রযুক্তিকে কৃষকের সামনে তুলে ধরতে কৃষি সাংবদিকদের আরও বেশি দক্ষ হতে হবে।

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাংবাদিকদের ‘প্যানডেমিক পিরিয়ড জার্নালিজম এন্ড ফিউচার এগ্রিকালচার’শীর্ষক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন চ্যানেল আয়য়ের হেড অফ নিউজ শাইখ সিরাজ। ৯ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)।

আইআইএফএসয়ের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে এবং ট্রেনিংয়ের কোর্স কো-অর্ডিনেটর ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম জাকির হোসেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 comments on “কৃষি সুরক্ষায় কৃষি সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ