Saturday, 13 June, 2026

কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ


কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে—কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সার্বিক অর্থনীতি গতিশীল হয়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৃষি খাতকে মজবুত করা অপরিহার্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ (৭-১৩ এপ্রিল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ

আরো পড়ুন
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

কৃষকের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ স্কিম
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার: ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন। কৃষকেরা কম সুদে ঋণ পাবেন। ১০ লাখ পর্যন্ত জামানতবিহীন কৃষিঋণ।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনপদে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার এক Read more

মন্ত্রী আরও জানান, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। তিনি বলেন, “ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।”

কৃষকদের কাছে আগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল—ছোট খাটো কৃষি ঋণ মওকুফ করা হবে। মন্ত্রী জানান, ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ কার্যকর করা হয়েছে। তিনি বলেন, অনেকে এগুলোকে শুধু নির্বাচনী অলঙ্কার বলে মনে করলেও সরকার তা বাস্তবে রূপ দিয়েছে।

জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য ও কর্মসূচি

এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের নদীকেন্দ্রিক এলাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা ও জাটকা নিধন রোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

  • মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী

  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র

  • বাংলাদেশ কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান

  • নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার

  • চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

  • পুলিশ সুপার মো. রবিউল হাসান

  • চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ।

0 comments on “কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ