Friday, 12 June, 2026

আউশ চাষে গত ২০ বছরের রেকর্ড,আউশের বাম্পার ফলন


আউশের বাম্পার ফলন

আউশ চাষে গত ২০ বছরে রেকর্ড

গত ২০ বছরে যে পরিমাণ আবাদ হয়েছে তার চেয়ে বেশি আবাদ হয়েছে বলে দাবী রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। গত শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরের রংপুর অফিস। উল্লেখ্য জমিতে আউশ ধানের আবাদের কথাই বলেছে অধিদপ্তর।আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে এ অঞ্চলে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আউশ আবাদ হয়েছে ২০২০-২১ মরসুমে। রেকর্ড পরিমাণ ৬৩ হাজার ৬৯০ হেক্টর জমিতে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৪ হাজার হেক্টর বেশি বা বলা যায় ৭ শতাংশ বেশি।

আরো পড়ুন
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

কৃষকের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ স্কিম
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার: ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন। কৃষকেরা কম সুদে ঋণ পাবেন। ১০ লাখ পর্যন্ত জামানতবিহীন কৃষিঋণ।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনপদে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার এক Read more

জানা যায়, ২০০০-০১ মরসুমে এ অঞ্চলে ২৫ হাজার হেক্টর জমিতে আবাদ হলেও এর পরবর্তী বছরগুলোতে আউশ আবাদের এলাকা কমতে থাকে। যা ২০০৯-১০ সালে অনেক কমে যায়, সে অনুসারে এবার প্রায় ৫ গুণ বেশি আবাদ হয়েছে। আউশের বাম্পার ফলন হয়েছে।

এদিকে আউশের আবাদের সাথে সাথে ফলনও বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ২০১৭-১৮ মরসুমে যেখানে ২.৯৮ মেট্রিক টন উৎপাদন হয়েছিল সেখানে গত মরসুমে ছিল হেক্টর প্রতি ৩.০৪ মেট্রিক টন।  এক্ষেত্রে  এবছর লক্ষ্যমাত্রা ৩.০৭ হলে রংপুর অঞ্চলের ৫ জেলা হতে ১ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন চাল চলতি আউশ মরসুমে পাওয়া যাবে। এটি লক্ষ্যমা্ত্রার চেয়ে সাড়ে ১২ হাজার মেট্রিক টন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন, এ অঞ্চলের বেশিরভাগ জমিই বোরো-পতিত-রোপা আমন এ্ই শস্য সার্কেলের আওতায়। আর এই সার্কেলের জমিকে আউশভিত্তিক জমির আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন চলছে। এর ফলে আউশের আবাদ ও ফলন বাড়বে এবং শস্যের নিবিড়তার বিষয়টি ভাল থাকবে।তার ফল এবার আউশের বাম্পার ফলন।

0 comments on “আউশ চাষে গত ২০ বছরের রেকর্ড,আউশের বাম্পার ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ