Wednesday, 18 March, 2026

বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে, হল ১৭ মে


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৭ দিন আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা শুরু করা হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পবিত্র ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১৭ মে থেকে খুলে দেওয়া হবে। এই সময়ে অর্থাৎ ২৪ মে পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না। ২৪ মে’র পরে পরীক্ষাগুলো নেওয়া হবে। আর অনলাইন ক্লাস যেভাবে চলছে সেভাবেই চলবে।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

শিক্ষামন্ত্রী আরও জানান, হল খুলে দেওয়ার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুল ও কলেজ এবং মাদরাসাগুলো কবে থেকে খোলা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

One comment on “বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে, হল ১৭ মে

সাকিন

অপেক্ষার অবসান ঘটবে!

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ