Wednesday, 18 March, 2026

বজ্রপাতে গাভির মৃত্যু, মালিক আহত


কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে একটি গাভি মারা গেছে। এ সময় গাভিটির মালিক গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের ডোবার পাড় এলাকার মৃত বছির উদ্দিনের পুত্র লিয়াকত আলী তার বাড়ির পাশের জমিতে গাভিটিকে বেঁধে ধান কাটছিলেন। আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গাভিটি মারা যায়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

এসময় গাভিটির পাশে কর্মরত লিয়াকত আলীও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 comments on “বজ্রপাতে গাভির মৃত্যু, মালিক আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ