Saturday, 21 March, 2026

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. নজরুল, সম্পাদক ড. বাশির


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে জয়লাভ করেছেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন প্রফেসর ড. মোঃ বাশির উদ্দিন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম সম্পাদক পদে প্রনজিত কুমার দাশ এবং সদস্য পদে প্রফেসর ড. পীযুশ কান্তি সরকার, প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. সানজিদা পারভীন রিতু, পারসা সানজানা ও ঈশিতা দেব।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান ও প্রফেসর ড. মোজাম্মেল হক।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর জামাল জানিয়েছেন, শিক্ষক সমিতির নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নতুন কমিটির সভাপতি কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষক সমাজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য দৃঢ়তার সাথে সমুন্নত রাখতে এবং পেশাগত সমস্যাদির সম্মানজনক সমাধানের প্রত্যয় নিয়ে এই কমিটি কাজ করবে।

তিনি আরো বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের মনোনীত প্যানেল। মুজিব জন্মশতবর্ষ, রূপকল্প ২০৪১ এবং বাংলাদেশ ডেল্টাপ্ল্যান ২১০০ বাস্তবায়নে কৃষিবান্ধব নীতির অনুসারে বাংলাদেশ আওয়ামীলীগ পরিচালিত সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করবে এই শিক্ষক সমিতি।

তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার সৃষ্টি ও সম্প্রসারণে সকল শিক্ষকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

0 comments on “সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. নজরুল, সম্পাদক ড. বাশির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ