Sunday, 23 August, 2026

তেলাপিয়া নার্সারী পুকুরে খাদ্য প্রয়োগ

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষতেলাপিয়া নার্সারী পুকুরে খাদ্য প্রয়োগ
Abdul malek dewan asked 4 years ago

তেলাপিয়া মাছ চাষ করার জন্য তেলাপিয়া মাছের পোনা নিয়ে কিভাবে চাষ করব ? তেলাপিয়া নার্সারী পুকুরে খাদ্য প্রয়োগ নিয়ে বিস্তারিত জানতে চাই।

1 Answers
ফরিদ answered 4 years ago

তেলাপিয়া পোনা মাছের খাদ্য ব্যবস্থাপনা ঠিক না হলে মাছ ছোট বড় হয়। তেলাপিয়া নার্সারী পুকুরে খাদ্য প্রয়োগ  খুব সতর্কতা অবলম্বন করা উচিত। সাইজ অনুসারে খাবার ধরন ঠিক রাখা যেমন ছোট পোনাতে নার্সারি পাউডার, প্রিস্টাটার,স্টাটার গ্রোয়ার এবং ফিনিসার খাবার পর্যায়ক্রমে দিতে হবে।

নার্সারি পুকুরে খাদ্য প্রয়োগ

সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগে খাদ্যের অপচয় এবং পুকুরের পানির নষ্ট হওয়া থেকে বাচায়। সম্পূরক খাদ্য হিসেবে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের তেলাপিয়া নার্সারি ফিড (ভাসমান) নিমোক্ত হারে প্রয়োগ করতে হবে।

পালনকাল পোনার ওজন খাদ্যের ধরণ দৈনিক প্রয়োগ মাত্রা

(দেহ ওজনের শতকরা হার)

দৈনিক প্রয়োগ
১-৭ দিন ০.১৩-১ গ্রাম নার্সারি ফিড ৩৫-৩০% ৪ বার
৮-১৪ দিন ২-৩ গ্রাম নার্সারি ফিড ৩০-২০% ৩-৪ বার
১৫-২১ দিন ৪-৫ গ্রাম নার্সারি ফিড ২০-১৫% ৩-৪ বার

নার্সারি পুকুরে ২০-২১ দিন লালনের পর পোনার গড় ওজন হবে ৫ গ্রাম (প্রতি কেজিতে ২০০টি) যা চাষের পুকুরে মজুদ করতে হবে।

জনপ্রিয় লেখা