Thursday, 26 February, 2026

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু


হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ এক মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ শুরু হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছর জানুয়ারী মাসে পেঁয়াজ আমদানি শুর হয়। দেশে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয় আমাদের। ২৭ তারিখ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সব ব্যবসায়ীরা। বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

তিনি আরো জানান, আমদানিকৃত এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ পেঁয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

আরো পড়ুন
ফল কি এখন ‘বিলাসদ্রব্য’? আমদানিকৃত ফলের বাজারে আগুন
ফল কি এখন ‘বিলাসদ্রব্য’?

গত চার বছরের তুলনায় বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ডলারের বাজারও আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। কিন্তু Read more

অধিক ফলন পেতে গলদা (Golda) চিংড়ির নার্সারি প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা
গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয় ও প্রয়োজনীয় পরামর্শ

গলদা চিংড়ি (Giant River Prawns, Golda Chingri) চাষে সফলতার মূল চাবিকাঠি হলো সঠিক নার্সারি ব্যবস্থাপনা। একটি সুপরিকল্পিত নার্সারি থেকে সুস্থ Read more

হিলি কাষ্টমসের তথ্যমতে, আজ বৃহস্পতিবার ভারতীয় ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

0 comments on “হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ