Saturday, 28 March, 2026

ফরিদপুরে পেঁয়াজের বীজ চাষ বেড়েছে


ফরিদপুরের সালথায় এবছর প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে হালি পেঁয়াজের চাষ করা হয়েছে। তবে দাম বেশি হওয়ায় এবছর পেঁয়াজের বীজ চাষের দিকেও ঝুঁকেছেন কৃষকেরা।

জানা যায়, এবছর চাষিদের বেশি দাম দিয়ে পেঁয়াজের বীজ ক্রয় করতে হয়েছে। প্রতিকেজি পেঁয়াজের বীজ ১৫ থেকে ১৮ হাজার টাকা করে ক্রয় করে বপন করতে হয়েছে তাদের। তাই গতবারের চেয়ে এবার বীজের চাষও বেড়েছে।

ইতিমধ্যে ক্ষেতে পেঁয়াজের বীজের বড় বড় থোপা বের হতে শুরু করেছে। কৃষকদের আশা, প্রতিবিঘা জমিতে তিন থেকে সাড়ে তিন মন করে বীজ উৎপাদন হবে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষাবাদ করা হয়েছে। আর গতবছর চাষ করা হয়েছিল ৪৩ হেক্টর জমিতে।

বেশ কয়েকজন চাষি জানান, ১৫ থেকে ২০ হাজার টাকা করে প্রতিকেজি বীজ কিনে যদি পেঁয়াজের চাষ করতে হয় আর যদি ন্যায্যদাম পাওয়া যায় তাহলে অনেক বড় লস গুনতে হয় চাষিদের। তাই হালি পেঁয়াজের পাশাপাশি নিজেদের জমিতেই পেঁয়াজের বীজ চাষ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সালথা উপজেলায় গতবারের চেয়ে ৭ হেক্টর বেশি জমিতে এবার তাহেরপুরী ও লাল তীর পেঁয়াজের বীজ চাষ করা হচ্ছে। এ ছাড়া ৪ কৃষি অফিসের অধীনে ৪ জন কৃষক দিয়ে ৪ একর জমিতে পেঁয়াজের বীজ চাষ করানো হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনপ্রকার জীবাণু আক্রমণ করতে দেখা যায়নি। ফলনও ভাল হবে বলে আশা করা হচ্ছে।

0 comments on “ফরিদপুরে পেঁয়াজের বীজ চাষ বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ