Saturday, 28 March, 2026

নেত্রকোনায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু


নেত্রকোনায় প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। নেত্রকোনা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে জয়নগর কার্যালয় চত্বরে ওই বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জানা যায়, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা এই বিক্রয় কেন্দ্র। করোনাকালে স্বাস্থ্যবধি মেনে কেনাকাটায় উপকৃত হচ্ছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

এখানে জেলা শহরের বিভিন্ন এলাকায় উৎপাদিত পোলট্রি মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, দুধ বিক্রি করা হচ্ছে প্রতি লিটার ৬০ টাকা ও ডিম বিক্রি হচ্ছে ২৬ টাকা হালি দরে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

যা বাজার দর থেকে কয়েক টাকা কম হওয়ায় এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এদিকে দাম কিছুটা কম এবং হৈ চৈ ছাড়া সুন্দরভাবে দুধ, ডিম আর মাংস কিনতে পারায় খুশি ক্রেতারা।

0 comments on “নেত্রকোনায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ