Saturday, 28 March, 2026

মেঘনায় মিললো ২০ কেজির দুই কোরাল!


ভোলার মনপুরার মেঘনায় ২০ কেজি ওজনের দুটি কোড়াল মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে ওই মাছ দুটি ধরা পড়ে।

সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জালে ২০ কেজি ওজনের দুটি ও ৬ কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

জানা যায়, কেজিপ্রতি এক হাজার করে ৪০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন কোরাল মাছ দুটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, কোরাল মাছগুলো শুক্রবার দুপুরে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন। শনিবার সকালে কারাওয়ানবাজার মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হবে।

0 comments on “মেঘনায় মিললো ২০ কেজির দুই কোরাল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ