Thursday, 09 April, 2026

কলাপাড়ায় কৃষকদের সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন


পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ১১টার দিকে পৌর শহরের মনোহরী পট্রি এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ শাখার আহ্বায়ক জি. এম মাহবুবুর রহমান, চাকামইয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমরেড আতাজুল ইসলাম, কৃষক মো. আবুল কালাম, নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার সদস্য দিবাকর সরকার প্রমুখ।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

বক্তারা বলেন, ঘূর্ণিঝড় ইয়াস কলাপাড়ায় জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে। অতিদ্রুত এইসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এলাকার কতিপয় প্রভাবশালী মহল খালের পানি প্রবাহে বাধাগ্রস্ত করে মাছ চাষ করছে। এতে শতশত কৃষক ধান চাষাবাদ করতে পারছেন না।

অপরদিকে, প্রতিদিন অব্যাহত ভাবে বিদ্যুতের লোডশেডিং এ মানুষ কষ্ট পাচ্ছে। লোডশেডিং থেকে মুক্তি পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।

0 comments on “কলাপাড়ায় কৃষকদের সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ