Wednesday, 18 March, 2026

করোনায় মারা গেলেন কৃষিবিদ বিলাস চন্দ্র মন্ডল


করোনায় মারা গেলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৬৯ তম আবর্তনের কৃষি অনুষদের শিক্ষার্থী কৃষিবিদ বিলাস চন্দ্র মন্ডল। শনিবার (১৫ মে) সাভারের ডা. এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা যায়, চলতি মাসের ১৩ তারিখ করোনায় আক্রান্ত হয়ে সাভারের ডা. এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। এখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। কৃষিবিদ বিলাসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিএস (কৃষি) এর ৩৫ ও ৩৮ তম ব্যাচসহ শেকৃবি পরিবার।

চলতি বছরের ১৫ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। মাসখানেক পর ৩৮ তম বিসিএসে কৃষি ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যোগ দিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে। স্বপ্নময় ক্যারিয়ার শুরুর মাসতিনেক পর গত ১৫ মে রাতে করোনায় আক্রান্ত হয়ে মহাযাত্রা।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

আরেক কৃষিবিদের মৃত্যু:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোরতবা আলী রবিবার (১৬ মে) ভোররাত ৩ টায় স্ট্রোকজনিত কারণে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

কৃষিবিদ মোরতবা ৩৬ তম বিসিএসে কৃষি ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। তিনি পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

0 comments on “করোনায় মারা গেলেন কৃষিবিদ বিলাস চন্দ্র মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ