Friday, 27 March, 2026

পদ্মায় উঠলো ১৭ কেজির কাতল মাছ!


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলে এরশাদ হাওলাদারের জালে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ উঠেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোরে পদ্মা নদী থেকে এরশাদের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়ৎ থেকে ১১০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনে নেন সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা।

৫ নম্বর ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদী থেকে এরশাদ হালদারের জালে ১৭ কেজি ওজনের কাতল মাছ ও বিশাল আকারের একটি ঢাই মাছ ধরা পড়ে।

আরো পড়ুন
গলদা চিংড়ির স্বভোজি- ক্যানিবালিজম (Cannibalism) কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি
গলদা চিংড়ির ক্যানিবালিজম কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) অত্যন্ত আক্রমণাত্মক ও ক্যানিবালিস্টিক, বিশেষ করে ঘন স্টকিং ও মোল্টিং সময়ে, ফলে মৃত্যুহার ২০–৫০% পর্যন্ত যেতে পারে Read more

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর এ ব্লিচিং পাউডার
'ডিসইনফেক্ট্যান্ট' বা জীবাণুনাশক

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর প্রস্তুতিতে ব্লিচিং পাউডার একটি অপরিহার্য উপাদান। এটি মূলত একটি শক্তিশালী জীবাণুনাশক, যা পানির Read more

পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১১০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। এ সময় ২৩০০ টাকা কেজিদরে ওই ঢাই মাছটিও আমি ক্রয় করি। এখন মাছগুলো বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা নদীর আরিচার-মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীদের ভালো লাভ হচ্ছে।

0 comments on “পদ্মায় উঠলো ১৭ কেজির কাতল মাছ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ