Friday, 27 March, 2026

আগুনে ৩ হাজার মুরগি পুড়ে ছাই


বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি মুরগির খামারে আগুন লেগে তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে পৌর এলাকার দহিলা গ্রামের মুনছুর রহমানের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুনছুর রহমান বলেন, আগুনে আমার মুরগির খামারের ৪টি শেড ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই চারটি শেডে ৩ হাজার মুরগি ছিল।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

0 comments on “আগুনে ৩ হাজার মুরগি পুড়ে ছাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ