Sunday, 29 March, 2026

বরগুনায় বোরো চাষে ঝুঁকছেন কৃষকরা


বরগুনার আমতলীতে বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারে ধানের ভালো দাম থাকায় গত বছরের তুলনায় এবছরে প্রায় ৫ গুণ বেশি আবাদ হয়েছে।

বোরো আবাদে কৃষকদের উৎসাহিত ও আগ্রহ বৃদ্ধি করতে ১ হাজার ৬শ কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করছে উপজেলা কৃষি বিভাগ। এতে কৃষকরা বোরো ধান চাষে আরো বেশি ঝুঁকে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, চাওড়া, হলদিয়া, সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা জমি প্রস্তুত, সেচ, ধানের চারা উত্তোলন ও বপন করছেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর আমতলী উপজেলায় ১ হাজার ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চলতি বছর ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করছে কৃষকরা। বাজারে ধানের দাম বেশি থাকায় ও ফলন ভালো হওয়ায় গত বছরের তুলনায় এ বছর ৫ গুণ বেশি জমিতে বোরো চাষ করছে কৃষকরা।

কার্তিক থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বোরো ধান আবাদের উপযুক্ত সময়। এ বছর কৃষকরা মধ্য উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, বিরি-২৯, বিরি-৪৭ ও বিরি-৫৮ জাতের ধান চাষ করছে। বীজতলা থেকে শুরু করে ৫ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানে ফলন আসে।

আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম গাজীপুর গ্রামের ফোরকান মিয়া জানান, এ বছর বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বোরো ধান আবাদে বেশি ঝুঁকছে। আমি গত বছর ২ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলাম চলতি বছর প্রায় ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছি।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সরকার দক্ষিণাঞ্চলে বোরো ধান আবাদে অগ্রাধিকার দিয়েছে। ওই অগ্রাধিকার বাস্তবায়নে চলতি বছর ১ হাজার ৬ শত জন কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছি। বাজারে ধানের দাম ভালো থাকায় গত বছরের তুলনায় চলতি বছর ৫ গুণ বেশি জমিতে কৃষকরা বোরো আবাদ করছে।

0 comments on “বরগুনায় বোরো চাষে ঝুঁকছেন কৃষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ