Wednesday, 18 March, 2026

হাওরে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন


সুনামগঞ্জের হাওরে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে অনলাইনে যুক্ত হয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে ধান কাটার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। সরকার কৃষকদের জন্য ও বোরো ফসলের জন্য অতিরিক্ত প্রণোদনা দিয়েছে। কম সময়ে কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য হাইব্রিড ধান চাষাবাদ করতে উৎসাহিত করেছে। হাইব্রিড ধান চাষাবাদ করায় আগাম কর্তন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি ফসলের ঝুঁকি কমেছে।

এদিকে আনুষ্ঠানিক ঘোষণার পর প্রখর রোদে কাস্তে হাতে ধান কাটেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

ধান কাটা শেষে তিনি বলেন, সুনামগঞ্জ হাওরের জেলা। এ জেলায় বোরো ফসলের উপর নির্ভর করে মানুষের জীবন জীবিকা। হাওরাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আন্তরিক। শুধু হাওরের ফসল ঘরে তোলার জন্য ইতোমধ্যে ১৩৬ কোটি টাকা ব্যয়ে সরকার ৮১০টি পিআইসির মাধ্যমে ৬১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। আজ আমি নিজে হাওরের ধান কেটেছি, আমি চাই আমরা সকল শ্রেণির মানুষ যদি হাওর অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই তাহলে নির্ভয়ে তারা ফসল ঘরে তুলতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ।

বোরো ধান কাটার উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের হাওরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জমিতে ধান কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ফরিদুল হাসান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মারুফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন টিপু ও তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা প্রমুখ।

0 comments on “হাওরে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ