Wednesday, 18 March, 2026

বান্দরবানে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরণ


বান্দরবান পার্বত্য জেলার কৃষকদের মধ্যে কৃষিকাজ সহজীকরণ ও কৃষিকাজে সফলতা আনার লক্ষ্যে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রাঙ্গণে ওই যন্ত্রপাতি বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন কৃষি ও সমবায় সমিতির মধ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে ওই যন্ত্রপাতি বিতরণ করা হয়।

আরো পড়ুন
রংপুর অঞ্চলের চরাঞ্চলে বাম্পার ফলন ও ঈদের আমেজ
রংপুর চরে বাম্পার ফলন কৃষকের খুশি

রংপুর বিভাগের নদীতীরবর্তী চরাঞ্চলে এ বছর ফসলের বাম্পার ফলন ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ায় সেখানে আগেই উৎসবের আমেজ বিরাজ করছে। Read more

১২ লক্ষ ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। সুদসহ ১০ হাজার টাকা Read more

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াইহৃী মারর্মাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিজ যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে এর ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।

0 comments on “বান্দরবানে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ