Wednesday, 18 March, 2026

সময়ের পরিক্রমায় পরিসংখ্যান ব্যুরো আরও উন্নত হবে: কৃষিমন্ত্রী


আমাদের দেশের মানুষ এখনও তত বেশি শিক্ষিত ও সচেতন নয়। মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। বর্তমান বাস্তবতায় সঠিক তথ্য বের করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি সময়ের পরিক্রমায় জাতীয় পরিসংখ্যান ব্যুরো আরও উন্নত হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. পিকে মো. মতিউর রহমান।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

গেস্ট অব অনার হিসেবে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ মি. টোমো হুজুমি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ও উপ-মহাপরিচালক ঘোষ সুব্রত।

0 comments on “সময়ের পরিক্রমায় পরিসংখ্যান ব্যুরো আরও উন্নত হবে: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ