Thursday, 09 April, 2026

‘বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল না’


বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল না; বরং আত্মনির্ভরশীল। একসময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো। কিন্তু এখন শত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশকে পৃথিবীর কারও কাছে হাত পাততে হয় না।

শনিবার (৩ জুলাই) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোন সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। কারো নিকট হাত পাতলে চলবে না। তাই স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্ননির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

তিনি আরও বলেন, আজকে খুবই আনন্দের বিষয় যে, তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয়, বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে এখন আর কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের উপর নির্ভরশীল হতে হয় না। বরং বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য, বিশ্বের রোল মডেল।

ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০জন ভিক্ষুককে ২টি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে প্রাপ্ত ভাড়া ভিক্ষুকগণ নিজেরা ব্যয় করবেন। এতে করে তাঁদেরকে আর ভিক্ষা করে জীবননির্বাহ করতে হবে না।

এ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: আতাউল গণি, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments on “‘বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল না’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ