Saturday, 11 April, 2026

হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা


মুড়ি পেঁয়াজ নিয়ে বিপাকে কৃষক

দেশে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা। পাইকারি বাজারে ২ দিনের ব্যবধানে প্রতি মণ পেঁয়াজ ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে।

চাহিদার তুলনায় সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। অস্থিরতা কাটাতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

গত বৃহস্পতিবার পুস্পপারা হাটে প্রতি মণ পেঁয়াজ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার আতাইকুলা হাটে এক মণ পেঁয়াজ কিনতে হয়েছে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে। ২ দিনের ব্যবধানে শনিবার থেকে পাবনার পাইকারি বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

পেঁয়াজ চাষি কামরুজ্জামান বলেন, ‘চাষিরা পেঁয়াজের উৎপাদন নিয়ে চিন্তিত থাকলেও পেঁয়াজের বাজার নির্ধারণের ক্ষমতা তাদের নেই। ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করেন। এখানে চাষিদের কোনো ভূমিকা নেই।’

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘দেশের উৎপাদিত পেঁয়াজের সবচেয়ে বড় অংশই পাবনায় উৎপাদিত হয়। কৃষকদের ঘরে এখনো উৎপাদিত পেঁয়াজের একটি বড় অংশ মজুদ আছে। ফলে সরবরাহ সংকটের কোনো কারণ নেই।’

0 comments on “হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ