Wednesday, 08 April, 2026

সুন্দরবনে জেলের জালে ৩২ কেজি ওজনের জাবা ভোলা মাছ, বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়


সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘জাবা ভোলা’ মাছ। এ মাছটি বিক্রি হয়েছে তিন লাখ ১২ হাজার টাকায়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছটি নিয়ে লোকালয়ে ফেরেন। পরে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন।

দেলোয়ার হোসেন জানান, তারা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে মাছ ধরতে যান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাটুলা নদীতে জাল ফেলার সময় বিশাল আকৃতির এই জাবা ভোলা মাছটি তাদের জালে আটকা পড়ে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

জাবা ভোলা মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জানা যায়। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে সেখানকার রেস্টুরেন্টগুলোতে সুপ তৈরির জন্য এটি বেশ জনপ্রিয়।

এ ধরনের মাছ সুন্দরবনে মাঝে মাঝে ধরা পড়লেও এত বড় আকৃতির মাছ সচরাচর দেখা যায় না। মাছটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে।

0 comments on “সুন্দরবনে জেলের জালে ৩২ কেজি ওজনের জাবা ভোলা মাছ, বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ