Thursday, 26 March, 2026

সিংড়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ


ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ করেছেন নাটোরের সিংড়া উপজেলার অন্তত ৩০ জন খামারি।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা।

খামারিরা জানান, সিংড়া উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ৬০০ গরুর খামার রয়েছে। স্থানীয় বাজারে খামারিরা দুধ এনে বিক্রি করতেন। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন মহাজনদের কাছে ৪০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। কিন্তু লকডাউনের কারণে বাজারে মহাজন না আসায় দুধ নেয়ার মতো ক্রেতা নেই। আবার অবিক্রীত দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের। ফলে এসব দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান তারা।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খুরশিদ আলম বলেন, ছুটির দিন বাজারে ক্রেতা কম থাকে। ফলে বিক্রিও কম হয়। এ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। আশা করছি এরপর এ ধরনের সমস্যা থাকবে না।

0 comments on “সিংড়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ