Wednesday, 18 March, 2026

রেড লেডিতে সফল উদ্যোক্তা মহাসিন


রেড লেডি পেপে

রেড লেডি একটা পেপের জাত। স্থানীয়রা বলেন, লাল সুন্দরী। কৃষকের জমি জুড়ে দেখা গেছে লাল সুন্দরীর হাসি। গাছে গাছে ফলের সমাহার। কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় এ দৃশ্য দেখা গেছে। রেড লেডি পেঁপের ভালো ফলন ও দাম পেয়ে খুশি অনেক কৃষক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পেঁপে বাগান। বাগানটি ভিক্টোরিয়া কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করা কৃষক মহসিনের। তার মুরগি ও গরুর খামার রয়েছে, সঙ্গে পারিবারিক খালি জমিতে দুই বছর ধরে পেঁপের চাষ করছেন। ৬০ শতক জমি চাষে ব্যয় হয়েছে দুই লাখ টাকা। ইতোমধ্যে এক লাখ টাকার বেশি পেঁপে বিক্রি করেছেন। আশা করছেন আরও ৫-৬ লাখ টাকা বিক্রি করতে পারবেন। সকালে পেঁপে সংগ্রহ করে জমির আইলেই বিক্রি করছেন। পাইকারি প্রতি কেজি বিক্রি করছেন ৭০-৭৫ টাকা দরে।

উদ্যোক্তা মো. মহসিন বলেন, আমরা চাচাতো ভাইয়েরা মিলে বড় যৌথ পরিবার। অনেকে বিদেশে কর্মরত। কেউ পদস্থ কর্মকর্তা। নিজেও দীর্ঘদিন প্রবাসে ছিলাম। নিজেদের পারিবারিক অনেক জমি খালি পড়ে ছিল। মুরগি ও গরুর খামার করেছি, সঙ্গে দুই বছর ধরে পেঁপে চাষ করছি। লেগে ছিলাম তাই সফলতাও এসেছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার বলেন, মো. মহসিন একজন শিক্ষিত উদ্যোক্তা। তার বাগানটি আমরা পরিদর্শন করেছি। বাগানটির অবস্থা ভালো। আমাদের উপসহকারী কর্মকর্তা তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। তাদের মতো উদ্যোক্তারা এগিয়ে এলে বাণিজ্যিক কৃষি আরও সমৃদ্ধ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, পেঁপে ফল ও সবজি হিসেবে খাওয়া যায়। এর পুষ্টিমানও অনেক। কুমিল্লায় ১৫ হেক্টরের বেশি জমিতে পেঁপের চাষ হয়েছে। আমরা মহসিন সাহেবের মতো উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। শিক্ষিত উদ্যোক্তার মাধ্যমে বাণিজ্যিক কৃষিকে দ্রুত এগিয়ে নেওয়া যায়।

0 comments on “রেড লেডিতে সফল উদ্যোক্তা মহাসিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ