Sunday, 22 March, 2026

বাকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির ২০২১ সালের নির্বাচনে আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক-১ ড. শিরিন আক্তার, যুগ্ম সম্পাদক-২ মো. মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. শাকিল রানা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক কামরুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক ড. শফিকুল ইসলাম।

এছাড়াও সদস্য হিসেবে অধ্যাপক ড. তানভীর রহমান, ড. মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা এবং অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৩৩টি ভোটের মধ্যে ৪৫৩টি ভোট পড়েছে।

0 comments on “বাকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ