Thursday, 19 March, 2026

নওগাঁয় মাছের দাম বাড়ল পাইকারি আড়তে


এক সপ্তা‌হের ব‌্যবধা‌নে মাছের দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়েছে নওগাঁর পাইকারি আড়তে। প্রতিকূল আবহাওয়ায় মাছের সরবরাহ ক‌ম থাকা এবং দাম বৃদ্ধিতে মৎস্যচাষিরা লোকসান কা‌টি‌য়ে উঠার আশা করছেন।

জানা যায়, নওগাঁর সান্তাহার পাইকারি আড়তে বোয়াল, টেংরা, শিং, মাগুর, রুই, কাতল, শোল, কই, চিতলসহ বি‌ভিন্ন মা‌ছ কেনাবেচা করা হয়। শী‌তের প্রতিকূল আবহাওয়াতেও রাণীনগর, আত্রাই ও বগুড়ার আদমদীঘি উপজেলার জে‌লেরা প্রতিদিন পুকুর জলাশয় থে‌কে মাছ ধরে পাইকারি আড়‌তে বি‌ক্রির জন্য তুল‌ছেন। ত‌বে মা‌ছের দাম কিছুটা বে‌শি পাওয়ায় লোকসান কা‌টি‌য়ে উঠ‌ার স্বপ্ন দেখ‌ছেন তারা ।

এক মাছ চাষি বলেন, মাছের বেচা-কেনা বেশি চলছে। মাছের দামও একটু বেড়েছে। যে রুই মাছ মাছ আগে ছিল ১৪০ টাকা সে রুই মাছ এখন ১৬০ টাকা।

আরো পড়ুন
গলদা চিংড়ির স্বভোজি- ক্যানিবালিজম (Cannibalism) কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি
গলদা চিংড়ির ক্যানিবালিজম কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) অত্যন্ত আক্রমণাত্মক ও ক্যানিবালিস্টিক, বিশেষ করে ঘন স্টকিং ও মোল্টিং সময়ে, ফলে মৃত্যুহার ২০–৫০% পর্যন্ত যেতে পারে Read more

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর এ ব্লিচিং পাউডার
'ডিসইনফেক্ট্যান্ট' বা জীবাণুনাশক

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর প্রস্তুতিতে ব্লিচিং পাউডার একটি অপরিহার্য উপাদান। এটি মূলত একটি শক্তিশালী জীবাণুনাশক, যা পানির Read more

সান্তাহার পৌর আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান বলেন, ‘শীতের কারণে একটু আমদানি কম আর বেশ কিছুদিন থেকে বাজার খারাপ যাচ্ছে। বাজার খারাপ যাওয়ার কারণে আমদানি কম হচ্ছে।’

0 comments on “নওগাঁয় মাছের দাম বাড়ল পাইকারি আড়তে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ