Friday, 11 September, 2026

গোমতী নদীতে ২০ হাজার কার্প পোনা অবমুক্ত করলেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী


কুমিল্লার গোমতী নদীতে ২০ হাজার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন দেশবরেণ্য ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী। সোমবার কুমিল্লার গোমতী ব্রিজ সংলগ্ন নদীতে এ কর্মসূচি পালন করা হয়।

‘সদকায়ে জারিয়াহ হিসেবে মাছের পোনা অবমুক্ত করছি’

অনুষ্ঠানে রফিক উল্লাহ আফসারী বলেন, “মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও মৎস্য সম্পদ উন্নয়নে বিগত ১০ বছর যাবত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছি।”

আরো পড়ুন
পেঁপের মোজাইক ভাইরাস এবং পাতা কোঁকড়ানো রোগ দমন বিস্তারিত
পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ

পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ দুটি পেঁপে চাষের সবচেয়ে বড় শত্রু। সরাসরি কোনো Read more

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

তিনি আরও বলেন, “‘মাছে ভাতে বাঙালি’ কথাটির যথার্থতা এখন পাওয়া যায় না। মানুষের চাহিদা অনুযায়ী মাছের তীব্র সংকট রয়েছে। আমাদের দেশের মানুষের আমিষ ঘাটতি পুরণে আমি সদকায়ে জারিয়াহ হিসেবে বিগত বছরের ন্যায় এবারো বিভিন্ন এলাকার নদীতে মাছের পোনা অবমুক্ত করছি।”

এ বছর লক্ষ্য ২০ লাখ পোনা

ইসলামিক বক্তা জানান, এ বছর তিনি ২০ লাখ মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কুমিল্লার গোমতী নদী ছিল এ ধারাবাহিক কার্যক্রমের অংশ।

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • মাওলানা হাবিব আল ফরিদী

  • হাজী ইকবাল আহমদ (কুমিল্লা ছন্দু হোটেলের স্বত্বাধিকারী)

  • মো. রেজাউল করিম (গোমতী টাচের কর্মকর্তা)

  • ইকরাম আহমদ (আফসু ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক)

  • স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা

প্রবাসীদের সহযোগিতা

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী:

  • ডা. জামান

  • ইঞ্জিনিয়ার মানজুর

  • আবদুল বাছির প্রমুখ।

0 comments on “গোমতী নদীতে ২০ হাজার কার্প পোনা অবমুক্ত করলেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ