Sunday, 29 March, 2026

একুশে পদকের জন্য মনোনীত হলেন বাকৃবির সাবেক শিক্ষার্থী


অর্থনীতিতে একুশে পদক-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ছাত্র কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মির্জা আব্দুল জলিল বাকৃবি থেকে ১৯৬২ সালে পশুচিকিৎসা ও পশুপালন বিষয়ে বিএসসি এবং ১৯৬৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭৩-১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে পশুপুষ্টির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

বর্তমানে ড. মির্জা আব্দুল জলিল বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কৃষিবিদ ইন্সটিটিউশনের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

0 comments on “একুশে পদকের জন্য মনোনীত হলেন বাকৃবির সাবেক শিক্ষার্থী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ