Wednesday, 08 April, 2026

ইলিশ ধরা বন্ধের অভিযানে মৎস্য কর্মকর্তা সহ আহত ১৬


ইলিশ অভিযান

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বরিশালের হিজলা উপজেলায় ইলিশ ধরা বন্ধে অভিযান চালানোর সময় জেলেদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ পুলিশের পরিদর্শকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। উপজেলার ধূলখোলা–সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ১৬ জনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র অবস্থা গুরুতর।

অভিযান চলার সময় সন্ধ্যায় ছয়টার দিকে ধূলখোলা এলাকার মেঘনা নদীতে পৌঁছালে ৫০ থেকে ৬০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় করে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

আত্মরক্ষার্থে এ সময়  নৌ পুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছোড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেন। হামলায় ও ইটের আঘাতে তিনিসহ অভিযানে অংশ নেওয়া অন্তত ১৬ জন আহত হন।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কাজী রুবাইয়া বলেন, পরিদর্শক বিকাশ চন্দ্র দের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। অন্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৎস্য বিভাগ জানায়, দেশের ইলিশ সম্পদ সুরক্ষায় ১ মার্চ থেকে মেঘনা নদীর ১৯০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রমসহ উপকূলের পাঁচটি ইলিশ অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। কিন্তু এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসাধু জেলেরা দিন-রাত মেঘনার এই অভয়াশ্রমে জাল ফেলে মাছ শিকার করছেন।

0 comments on “ইলিশ ধরা বন্ধের অভিযানে মৎস্য কর্মকর্তা সহ আহত ১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ