Wednesday, 18 March, 2026

আমদানি বৃদ্ধিতে দাম কমছে কাঁচা মরিচের


কাঁচা মরিচের বস্তা

কাঁচা মরিচের ঝাল কমতে শুরু করেছে বাজারে, কৃষক পাচ্ছে না ন্যায্য দাম। আমদানি বেড়েছে বিভিন্ন স্থল বন্দর দিয়ে বিশেষ করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে অবাধে আসছে কাঁচা মরিচ । ফলে কাঁচা মরিচের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা করে।

এসব আমদানিকৃত কাঁচা মরিচ গত ২ দিন আগে আড়তগুলোতে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। আমদানিকৃত এসব কাঁচা মরিচ শুল্ক প্রতি কেজি ২১ টাকা দিয়ে আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা জানান, দেশের বিভিন্ন যায়গায় বন্যার কারণে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে গেছে। তাই কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। আগের থেকে আমদানি বাড়ায় বন্দর এলাকায় দাম কমতে শুরু করেছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

হিলি স্থল বন্দর
হিলি স্থল বন্দর

হিলি কাস্টমস সূত্রে মতে জানা যায়, গত ৮ কর্ম দিবসে ভারত থেকে ২৫৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫১ লাখ ৮৩ হাজার ৩৪২ টাকা।

এগ্রোবিডি২৪ ডেস্ক রিপোর্ট

0 comments on “আমদানি বৃদ্ধিতে দাম কমছে কাঁচা মরিচের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ