Saturday, 28 March, 2026

সুনামগঞ্জে বোরো ধান কাটা উৎসবে অংশ নেন তিন মন্ত্রী


হাওরে ধান কাটা উতসবে তিন মন্ত্রী

সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার উৎসব চলছে। আজ বুধবার এই উৎসবে শামিল হয়ে হাওরে কৃষকের সঙ্গে বোরো ধান কাটলেন দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে দুপুরে ধানকাটার উৎসব হয়।

উৎসবে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের চাদনীগাঁও গ্রামের পাশের হাওরে কৃষক আবদুল হেকিম ও আবদুল গণির জমির ধান কাটেন তাঁরা।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবার হাওরে এসে ভালো লাগছে জানিয়ে বলেন, ‘এবার বোরোর ফসল ভালো হয়েছে, কৃষকেরা খুশি, আমরাও খুশি। ইতিমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে।’ হাওরে এবার এক হাজার হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কৃষিমন্ত্রী বলেন, হাওরের ফসল খুবই গুরুত্বপূর্ণ। যে বছর হাওরে ফসলহানি হয়, সে বছর দেশে খাদ্যসংকট দেখা দেয়। তাই সরকার হাওরের ফসল রক্ষায় খুবই আন্তরিক। এ বছর ধানের যে দর নির্ধারণ করা হয়েছে, তা থেকে কৃষকেরা অনেক লাভবান হবেন।
হাওরে ধান কাটা উৎসবে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

হাওরে ধান কাটা উৎসব উপলক্ষে পরে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে ওই দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার প্রমুখ।

0 comments on “সুনামগঞ্জে বোরো ধান কাটা উৎসবে অংশ নেন তিন মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ