Thursday, 04 December, 2025

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে চার গুণ


খুলনায় চালের দাম বেড়েছে, ধানের ভরা মৌসুমেও

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে চার গুণ । আমদানীকৃত চালের মধ্যে রয়েছে নাজির, মিনিকেট, স্বর্ণা, রত্না ও জামাইবাবু উল্লেখযোগ্য।

বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়ার পর থেকে এ বন্দর দিয়ে পণ্যটির আমদানি ঊর্ধ্বমুখী। বাজারে ভালো চাহিদা থাকায় ব্যবসায়ীরা বেশি পরিমাণেই চাল আমদানি করছেন।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বন্দরটি দিয়ে ১৯ হাজার ৪৮৯ টন আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় চার গুণ বেশি। এর মধ্যে জুলাইয়ে ৮ হাজার ৩১৩ টন এবং আগস্টে ১১ হাজার ১৭৬ টন আমদানি করা হয়েছে। এসব চাল আমদানিতে ব্যয় হয়েছে ৭৭ কোটি ৫৯ লাখ টাকা। আমদানীকৃত চাল থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ৪ হাজার ৫০ টন। এসব চাল আমদানিতে ব্যয় হয়েছিল ১৪ কোটি ২৪ লাখ টাকা, যা থেকে সরকার রাজস্ব আদায় করা হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

ভোমরা বন্দর দিয়ে চাল আমদানি করে নওগাঁ জেলার মেসার্স সোনালী ট্রেডার্স। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুমন দে বলেন, চলতি অর্থবছরের শুরুতে ভোমরা স্থলবন্দর দিয়ে সপ্তাহে গড়ে ১০-১২ ট্রাক চাল আমদানি করেছি। এসব চালের মধ্যে রয়েছে চিকন নাজির, মিনিকেট এবং মোটাজাতের স্বর্ণা ও রত্না।

0 comments on “সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে চার গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ