Friday, 18 September, 2026

শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুর জেলায়, আশাবাদী কৃষক


চলতি মৌসুমে শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুরে

শীতকালীন সবজির সময় এখন। আর শিম শীতকালীন সবজি হিসেবে খুব জনপ্রিয়। শীত মৌসুম শুরুর দিকে এর উৎপাদন কম হয়। ফলে বাজারে শিমের দাম খুব বেশি থাকে। মেহেরপুরের চাষিরা বেশি দামে শিম বিক্রির আশায় শিম চাষে ঝুঁকে পড়েছেন। তারই প্রেক্ষিতে এবার শিমের ব্যাপক ফলন হয়েছে এই জেলায়। অসময়ে শিমের দামে অধিক লাভবান হবার সুযোগ থাকে। তবে এবার শিমের ব্যাপক ফলন হবার কারণে লাভের আশায় বুক বাঁধছেন।

চলতি মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। আর তাই শিমের ব্যাপক ফলন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যার কারণে শিম বিক্রি করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।

আরো পড়ুন
গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

প্রায় সাড়ে পাঁচশো হেক্টর জমিতে এবার চাষ হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার শিম চাষ হয়েছে জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৫৫০ হেক্টর জমিতে।

এসকল আবাদের মধ্যে সদর উপজেলায় ৩০০ হেক্টর এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় ১৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

সরেজমিনে মেহেরপুর জেলায় দেখা গেছে, জেলার সদর উপজেলার বারাদি, পাটকেলপোত, কাঁঠালপোতা, সোনাপুর, পিরোজপুর, টুঙ্গি ও গহরপুরসহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণ শিমের চাষ হয়েছে।

এসব শিমের চাষে এখন ব্যাস্ত সময় পার করছেন চাষিরা।

কেউ শিমক্ষেতে সেচ ও কীটনাশক দিচ্ছেন তো আবার কেউ শিম গাছের পরিচর্যা করছেন।

নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে স্বাবলম্বী

শিমের নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।

অন্যান্য সবজির মতো শিমে তেমন ভাইরাস এর আক্রমণ হয় না।

প্রায় সব ধরনের মাটিতেই শিমের চাষ হলেও, পানি নিষ্কাশনযুক্ত দো-আঁশ মাটি খুবই উপযুক্ত।

যেকোন স্থান যেমন পুকুর পাড় অথবা জমির আইলে এসবজি চাষ করা যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন।

তিনি জানান, চলতি মৌসুমে শিমের ব্যাপক ফলন হয়েছে।

আবহাওয়া ভালো থাকার কারণে শিম চাষে কৃষক বেশি লাভবান হবেন।

স্বল্প পুঁজি দিয়েই অল্প জমিতে শিম চাষ করা হয়।

এই শীতকালীন ফসল চাষ করে বেশ লাভবান হবার সুযোগ রয়েছে।

সেকারণে চাষিরা প্রতিবছর শিমের চাষ করেন।

এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে শিমের ব্যাপক ফলন হয়েছে।

এতে চাষিদের মুখে হাসি ফুটেছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ।

তিনি বলেন, সবজি চাষের জন্য মেহেরপুরের মাটি অনেক ভালো।

এবছর মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে ৫৫০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

শিমের ফলন ভালো হবার কারণে কৃষক ভালো দাম পাচ্ছেন।

কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহযোগিতার জন্য সবসময় পাশে রয়েছে বলে জানান তিনি।

0 comments on “শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুর জেলায়, আশাবাদী কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ