Thursday, 08 October, 2026

রাজশাহী জেলা প্রশাসনের নির্ধারিত আজ শুক্রবার (১৩ মে) থেকে আম পাড়া শুরু


হাড়িভাঙ্গা আম

রাজশাহী জেলা প্রশাসন এবারও আম পাড়ার (নামানোর) তারিখ নির্ধারণ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাতভেদে আম পাড়ার তারিখ ঘোষণা করা হয়।

সভার সভাপতি, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক জানান, শুক্রবার (১৩ মে) থেকে রাজশাহীতে সবধরনের গুটি আম পাড়া যাবে। আগামী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা; ২৮ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি; ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪; ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম পাড়া যাবে।

তিনি আরো জানান, বাজারে যেন অপরিপক্ব আম কেনাবেচা না হয়, সে জন্যই ফল গবেষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম পাড়লে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন জানান, কিছু এলাকায় চলতি মৌসুমে গাছে আম কম থাকলেও এবারও লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার আশা করছি। কারণ, গাছে আম কম থাকলে তা আকারে বড় হয়। গাছে আম কম থাকলে ঝরে পড়েও কম।

সভায় কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও ফল গবেষক, আমচাষি, ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

0 comments on “রাজশাহী জেলা প্রশাসনের নির্ধারিত আজ শুক্রবার (১৩ মে) থেকে আম পাড়া শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ