Wednesday, 26 August, 2026

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে বন্যা পানের বরজে


কয়েক দিনের টানা বৃষ্টি হয়েছে। এতে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে বন্যার দেখা দিয়েছে। নদীর দুই তীর উপচে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে হঠাৎ বেড়ে যাওয়া পানি। পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কালকিনি উপজেলার কয়েকটি ইউনিয়নে পানের বরজে। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে র দুকুল ছেপে উপচে পড়ছে পানি।

এ সকল ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার দাবি করেছেন পানচাষিরা। কিন্তু এদিকে কৃষি কর্মকর্তা জানাচ্ছেন, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি পানচাষিদের। তবে তিনি আশ্বাস দেন যে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন এমন কোনো ঘটনা ঘটেছে কি না।
পানচাষিরা জানায়, গেল কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে ঢল নেমে এসে অন্তত ১১টি ইউনিয়নে ফসলি জমিতে পানি উঠেছে। এদের মধ্যে রয়েছে কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী, উত্তর রাজদী, পাতাবালি ঠেঙ্গামারা, বাশঁগাড়ি, এনায়েতনগর, রমজানপুরসহ অন্যান্য উপজেলা।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

ক্ষতি হয়েছে পানের বরজে

এসকল এলাকার পানের বরজ গুলোতে পানি উঠে গেছে। সেই সাথে এসব এলাকার পুকুরের মাছ সব ভেসে গেছে। এখন পানিতে তলিয়ে আছে রোপা আমন ধানের চারা। তবে এসব অঞ্চলের কৃষকদের দাবি প্রধান কৃষি ফসল পানের বরজে পানি ঢুকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে।

কালকিনি পৌরসভার উত্তর রাজদী গ্রামের একজন পানচাষি জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পানের বরজে উজানের পানি ঢুকে পড়ছে। সেচ পাম্প দিয়া পানি সরানোর চেষ্টা করছেন কিন্তু পানির চাপ অনেক বেশি।

তিনি অভিযোগ করেন তার দুই বিঘা জমির পানের বরজ নষ্ট হলেও কৃষি অফিস থেকে কোন লোকজন এসে দেখে যায় নাই। উচুঁ জমিতে পান চাষ করা হলেও পানি বেশি হওয়ার কারণে অনেক বেশি ক্ষতিটা হয়েছে।

আরেকজন পানচাষি জানান, পানের যে ক্ষতি হয়েছে তাতে সরকার যদি কৃষকদের দিকে না তাকায় তাহলে তারা পথে বসবেন। তার দাবি তাদের এলাকা পান চাষ করেই টিকে আছে, তাই যদি তারা আর চাষ না করতে পারে তাহলে আর পানচাষি থাকবে না আর।

আরও কয়েকজন পানচাষি সরকারি সহযোগিতার জন্য একই কথা জানান।

এ ব্যাপারে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস িএর সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, কালকিনি উপজেলায় মূলত পান এর আবাদ করা হয়। এ বছর উপজেলায় পান চাষ করা হয়েছে ১৯০ হেক্টর জমিতে। সাম্প্রতিক বন্যার কারণে পানের বরজসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে তিনি আশা প্রকাশ করেন পানের বরজ একটু উচুঁ জমিতে হওয়ায় তেমন প্রভাব পড়বে না। তারপরেও যদি চাষিরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

0 comments on “মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে বন্যা পানের বরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ