Wednesday, 25 February, 2026

মরিচ/ক্যাপসিকাম বীজ গজানোর তিন পদ্ধতি


বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের চাষাবাদ শুরু হয়েছে

মরিচ/ক্যাপসিকাম বীজ গজানোর তিন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা। ভালো মানের চারা তৈরি করতে হলে দরকার সঠিক পদ্ধতি অনুসরণ। চলুন জেনে নেই –

পদ্ধতি-১ঃ

বীজ ১০ ঘন্টা ভিজিয়ে মাটিতে বপন করে পানি দিয়ে পেপার কাগজ দিয়ে ঢেকে রাখবেন।

আরো পড়ুন
পাতে স্বস্তি, চাষির চোখে জল: উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু
বগুড়ার নতুন আলু দাম

দেশের উত্তরাঞ্চলসহ প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোতে বইছে বাম্পার ফলনের আনন্দ, কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে গেছে বাজারের ভয়াবহ দরপতনে। টানা Read more

আমের মুকুল ঝরা রোধে করণীয়
আমের মুকুল ঝরা রোধে করনীয়

আমের ফলন বৃদ্ধিতে মুকুল টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুকুল ঝরা মূলত আবহাওয়া, পুষ্টির অভাব, রোগ এবং পোকার আক্রমণের কারণে Read more

পদ্ধতি-২ঃ

বীজগুলো ১০ ঘন্টা ভিজিয়ে রেখে একটা টিস্যুতে রেখে উপরে আরেকটা টিস্যু দিয়ে ছত্রাকনাশক কার্বেন্ডাজিম/ ম্যানসার মিশ্রিত পানি স্প্রে করে টিস্যুটা ভিজিয়ে দিবেন। অতিরিক্ত পানি যেন না জমে। তাহলে বীজ পচে যাবে।

একটা বক্সে রেখে মুখটা ভালোভাবে আটকিয়ে অন্ধকার জায়গায় রেখে দিবেন।

৫ থেকে ৭ দিনের মধ্যে বীজ গজাবে। এরপর সীড ট্রেতে বা মাটিতে বা কোকোপিটে লাগিয়ে দিবেন।

বারান্দায় উজ্জ্বল আলোতে রাখবেন। সরাসরি রোদে রাখা যাবে না। গোড়া পচা/ ঢলে পড়া রোগ ঠেকাতে চারা হওয়ার ৩/৪ দিন পর কার্বেন্ডাজিম স্প্রে করে দিবেন। এর ৭ দিন পর আবার দিবেন।

টিস্যুতে বীজ গজানোর হার বেশি হয়।

পদ্ধতি-৩ঃ

সরাসরি বীজ আর্দ্র মাটিতে বা টবে লাগিয়ে দিবেন। হালকা করে পানি দিয়ে ভিজিয়ে দিয়ে পেপার কাগজ অথবা পাতা দিয়ে ঢেকে দিবেন। ৭/১০ দিনের মধ্যে চারা গজাবে।

তবে এক্ষেত্রে সময় বেশি লাগবে। চারা দুর্বল হয়, জার্মিনেশন কম হয়।

লেখক- মো. মমিন সরকার, সহ-প্রতিষ্ঠাতা, ই-কৃষি ক্লিনিক।

0 comments on “মরিচ/ক্যাপসিকাম বীজ গজানোর তিন পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ