Tuesday, 10 November, 2026

বিশ্ববাজারে ২০.৫ শতাংশ কমেছে গম, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের দাম


ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর সময় খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে রেকর্ড হয়েছিল তা গত মার্চে এসে সাড়ে ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। শুক্রবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এফএওর মূল্যসূচক অনুসারে, খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারির ১২৯ দশমিক ৭ পয়েন্ট থেকে কমে মার্চ মাসে ১২৬ দশমিক ৯ পয়েন্ট হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে এটি সবচেয়ে কম পয়েন্ট।

সংস্থাটির মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকায়, আমদানি কমায় ও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোয় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে।

আরো পড়ুন
আমন ধান ও চালের নতুন দর ঘোষণা, লক্ষ্যমাত্রা অপরিবর্তিত
আমন ধান ও চালের দাম নির্ধারন

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের মতোই অপরিবর্তিত রেখেছে। তবে সংগ্রহের দাম Read more

চিনি কল চালুর নতুন সময়সূচি প্রকাশ: পর্যায়ক্রমে চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ কারখানা
চিনি কল চালুর নতুন সময়সূচি প্রকাশ

দেশের চালু থাকা নয়টি রাষ্ট্রায়ত্ত চিনি কলে পর্যায়ক্রমে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে Read more

সংবাদ প্রতিবেদনে বলা হয়, সূচক কম থাকার মানে হচ্ছে—খাদ্যশস্য, ভোজ্যতেল ও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। তবে, এতে চিনি ও মাংসের বাড়তি দামের কথাও উল্লেখ করা হয়েছে।

এক বার্তায় এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ‘বিশ্ববাজারে যখন পণ্যের দাম কমে এবং অভ্যন্তরীণ বাজারে দাম বেশিই থেকে যায়, তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চাপ সৃষ্টি হয়।’

সংস্থাটির মূল্য তালিকায় দেখা যায় আগের মাসের তুলনায় মার্চে খাদ্যশস্যের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।

তালিকা অনুসারে, গমের দাম কমেছে ৭ দশমিক ১ শতাংশ, ভুট্টার দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, চালের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ ও ভোজ্যতেলের দাম কমেছে ৩ শতাংশ।

0 comments on “বিশ্ববাজারে ২০.৫ শতাংশ কমেছে গম, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ