Wednesday, 06 May, 2026

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন


বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন

এগ্রোবিডিঃ আজ ১৯ জুলাই বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন কেআইবি মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কেআইবি নির্বাহী সদস‍্য মৎস্য অধিদপতরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম।

আরো পড়ুন
আমন মৌসুমের আগে সারের সংকট: ১ লাখ টন ইউরিয়ার ঘাটতির আশঙ্কা, বিপাকে বিসিআইসি
আমন মৌসুমের আগে দেশে ১ লাখ টন ইউরিয়া সারের ঘাটতির আশঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানি। বিসিআইসি-র নতুন দরপত্রে মিলছে না সাড়া।

আগামী আমন মৌসুমকে সামনে রেখে দেশে ইউরিয়া সারের মজুদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে সরকারি গুদামে সারের মজুদ ৪ লাখ Read more

আগাম বন্যা থেকে ফসল রক্ষায় কম সময়ে পেকে যাওয়া ধানের জাত উদ্ভাবনে জোর কৃষিমন্ত্রীর
বন্যার ক্ষতি থেকে ফসল বাঁচাতে সাত দিন আগে কাটা যায় এমন ধানের নতুন জাত উদ্ভাবনে জোর দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আগাম বন্যার ঝুঁকি মোকাবিলায় নতুন কৃষি কৌশল নিয়ে কাজ করছে সরকার। বর্তমান চাষ হওয়া ধানের জাতের চেয়ে Read more

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন
সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। ছিলেন কেআইবি মহাসচিব খায়রুল আলম প্রিন্স

সভাপতির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন ২ কোটি বৃক্ষ রোপণ করতে হবে সারাদেশে। এই কর্মসূচিতে শরীক হতে চায় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। তাই আজ আমরা বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছি, এর অংশ হিসেবে সারাদেশের বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্যরা ধারাবাহিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন
 কেআইবি নির্বাহী সদস‍্য মৎস্য অধিদপতরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ

প্রধান বক্তা বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত দেশ। এখানে খরা, বন্যা, মহামারি, বায়ুদূষণ, ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই লেগে থাকে। এর মোকাবিলা করতে হলে আমাদের বেশী বেশী বৃক্ষ রোপণ করতে হবে।

One comment on “বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন

Shasunnnahar

Good initiative taken by KIB

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ