Thursday, 12 November, 2026

পাটজাত বহুমুখী পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ


পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) শীর্ষক একটি বিশেষ প্রকল্প।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

বৈশ্বিক বাজারে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের সংযোগ

আরো পড়ুন
গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ৩৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষকরা

গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠে থাকা আধাপাকা আমন ধান ও শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন Read more

গত ৫ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ইলিশের উৎপাদন কমেছে

দেশে গত পাঁচ অর্থবছরে রূপালী ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ Read more

উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সহনশীল করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। বিশেষ করে নারী উদ্যোক্তা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পাটজাত বহুমুখী পণ্যের রপ্তানি সম্ভাবনা

প্রকল্পটির মূল লক্ষ্য তুলে ধরে তাসকিন আহমেদ জানান, ট্রাইসেগ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের পাট ও পাটজাত বহুমুখী পণ্যের (জুট ডাইভারসিফায়েড প্রোডাক্টস) রপ্তানি সক্ষমতা বাড়ানো। বাংলাদেশ বিশ্বমানের পাট উৎপাদন করলেও আন্তর্জাতিক বাজারে এ পণ্যের পূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে মানসম্মত উৎপাদন, আধুনিক নকশা এবং বৈশ্বিক বাজার সম্পর্কে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই।

কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ

ডিসিসিআই সভাপতি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণ, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানির জন্য প্রস্তুত করবে ট্রাইসেগ। এর ফলে কানাডাসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রবেশের নতুন দ্বার উন্মোচিত হবে।

টেকসই বাণিজ্য সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি বলেন, স্থানীয় বাস্তবায়ন সহযোগী হিসেবে ডিসিসিআই, টিএফও কানাডা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে প্রকল্পটির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা

অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়নে সহযোগিতার জন্য কানাডা সরকার ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ডিসিসিআই সভাপতি। পাশাপাশি বাস্তবায়ন সহযোগী টিএফও কানাডা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামীম, বাংলাদেশে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) দিনা মুজিচ এবং টিএফও কানাডার ট্রাইসেগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

0 comments on “পাটজাত বহুমুখী পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ