Wednesday, 16 September, 2026

নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


কুমিল্লার নাঙ্গলকোটে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ১ হাজার ৬শ’ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ লক্ষ টাকার বিনামূল্যে বীজ ও সার উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

আরো পড়ুন
গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, মেয়র আব্দুল মালেক, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন এস.ও জুনায়েদ হাসান।

0 comments on “নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ